একুশে জুলাই এর প্রস্তুতি সভায় যোগ দিলেন খগেন্দ্র নাথ মাহাতো
দি নিউজ লায়নঃ ২১ শে জুলাই এর সমর্থনে রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকায় দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক সারলেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লক এর সভাপতি কমলাকান্ত রাউত,সহ সভাপতি অনুপ মাহাত,ব্লক যুজব সভাপতি পিন্টু মাহাত।এছাড়া সাঁকরাইল ব্লকের প্রত্যেক অঞ্চলের অঞ্চল সভাপতি ও জনপ্রতিনিধি রা উপস্থিত ছিলেন।
একুশে জুলাই এর প্রস্তুতি সভায় গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো দলের নেতাকর্মীদের বলেন প্রতিটি বুথে একুশে জুলাই শহীদ দিবস পালনের অনুষ্ঠান হবে। দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে ফুলের মালা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সেই সঙ্গে তিনি বলেন দল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সভার মাধ্যমে বক্তব্য রাখবেন। সেই বক্তব্য যাতে প্রতিটি মানুষ শুনতে পারে তার ব্যবস্থা করতে হবে ।প্রতিটি এলাকায় দলের পতাকা টাঙাতে হবে ।২১ শে জুলাই মনে আবেগ, একুশে জুলাই মানে চিন্তাভাবনা ,একুশে জুলাই মানে অনুপ্রেরণা । তাই ২১শে জুলাই শহীদ দিবস পালন করার জন্য দলের প্রতিটি নেতা ও কর্মীদের কাছে তিনি আহ্বান জানান।

Post a Comment